দূর্বল রক্ত সঞ্চালনের কারন

Dr.Husain Atlal Abduhu
রক্ত আমাদের শরীরের এমন একটি বিশেষ উপাদান, যা, Oxygen, বিভিন্ন Nutrients (পুষ্টি), Hormones বহন করার পাশাপাশি রেচন প্রক্রিয়া, শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রন , শরীরের বিভিন্ন আঘাত repair করা, বাহীরের শত্রু(রোগ জীবানু) থেকে বাচানোর জন্য প্রয়জনীয় Antibodies সৃষ্টি করে. স্বভাবিক ভাবেই রক্ত সঞ্চালন বাধাগ্রস্থ  হলে এই সমস্ত কাজ বিঘ্নিত হবে. নিচে দুর্বল রক্ত সঞ্চালনের কারন তুলে ধরলাম,
১. PAD(Peripheral Artery Disease): Fat আমাদের artery তে plaque সৃষ্টি করলে রক্ত সঞ্চালন বাধাগ্রস্থ হয়, একে Atherosclerosis বলা হয়, এই PAD হলে Atherosclerosis বেশি হয়, PAD রোগে আক্রান্ত ব্যক্তির পায়ের artery তেই লক্ষ করা যায়, এর clinical feature হচ্ছে claudication, এটি এমন একটি সমস্যা যখন হাটা হাটি, সিরি বেয়ে উপরে উঠলে অথবা ব্যায়াম করলে কোমড়, উরু, পায়ের calf muscles এ খিল ধরার মত (cramping pain) ব্যথা অনুভব হয়, পা দূর্বল এবং অবশ মনে হয়, পা প্রায় ঠান্ডা হয়ে যায়, পায়ে কোন প্রকার Ulceration হলে দ্রুত আরগ্য হয় না ,পায়েকালচে অথবা নীল ভাব (cyanosis), পায়ের লোম ঝোরে যাওয়া, নখ দেরিতে বড় হওয়া, এমনকি  erectile dysfunction ইত্যাদি দেখা যায়. Pathological investigation এর জন্যে color Doppler sonography করা যেতে পারে.
২. Varicose veins: এখানে রগ এর স্ফিতি বুঝায়, এটা obstructive sign. স্ফিতির সাথে সাথে ব্যথাও থাকে.
৩. Diabetes: Diabetic patient দের খুবই দুর্বল blood circulation থাকে, যার কারনে gangrene সহ যে কোন ধরনের necrosis সম্ভাবনা খুব বেশি থাকে.
৪. Obesity : স্থুল সাস্থ্য হচ্ছে বাড়তি ওজনের ঝামেলা, সাস্থ্য স্থুল হলে দীর্ঘক্ষন দাড়িয়ে অথবা বসে থাকলে রক্ত চলাচল বিঘ্নিত হয়.
৫. Raynaud’s disease: শীত অথবা দীর্ঘক্ষন সাতার কাটলে হাত পা ঠান্ডা হয়ে যাওয়া কোন অস্বাভাবিক কিছু না, কিন্তু বিনা কারনে এই hypothermic অবস্থা দীর্ঘদিন (chronic) হলে বুঝতে হবে এইটা Raynaud’s disease, দুর্বল রক্ত চলাচলের জন্যে এমন হচ্ছে.

Comments