দুর্বল রক্ত সঞ্চালনের ১৩ টি লক্ষন

Dr.Husain Atlal Abduhu
রক্ত আমাদের দেহের প্রায় সমস্ত প্রয়জনীয় কাজ করে থাকে, gaseous exchange যেমন, Oxigen আমাদের ফুসফুস (Lung) থেকে সমগ্র শরীরে সরবরাহ করা ( এটাকে Oxygenated blood বলে) এবং শরীরের ক্ষতিকর Carbon dioxide আমাদের শরীর থেকে ফুসফুসে নিয়ে যাওয়া রক্তের প্রধান কাজ, এছাড়াও পরিপাকের পর প্রয়জনীয় পুষ্টি সমস্ত শরীরে সরবরাহ করা, বিভিন্ন toxic agents আমাদের মুত্র এবং ঘাম থেকে বের করা,প্রয়জনীয় hormones গুলকে carry করে সমস্ত শরীরের বিভিন্ন স্থানে স্থাপন করাও রক্তের কাজ. Blood circulation (রক্ত সঞ্চালন) পক্রিয়ার মাধ্যমে উপরের বর্নিত সমস্ত কাজ হয়ে থাকে, রক্ত সঞ্চালনের সবচেয়ে বড় সহযগী হচ্ছে Heart. রক্ত সঞ্চালনের ব্যঘাত ঘটলে আমাদের শরীরের সমস্ত প্রয়জনীয় কাজ ব্যহত হবে এতে কোন সন্দেহ নাই. এই কারনে আমাদের সচেতনতার জন্যে দুর্বল রক্ত সঞ্চালনের লক্ষন নিয়ে আলচনা করব.
১. হাত পায়ে ঝিন ঝিন ধরা: দীর্ঘক্ষন হাত পা ভাজ করে বসলে রক্ত সঞ্চালনে বাধা পরার কারনে এমনটা  হয়, কিন্তু প্রায় এমন হলে অবশ্যই চিন্তার বিষয়, শুয়ে আছেন আর শরিরের চাপ যায়গায় এমন অনুভুতি হলে অবশ্যই চিন্তার বিষয়.
২. অবশ অনুভুতি: একটি গবেষনায় বলা হয়েছে দীর্ঘক্ষন রক্ত সঞ্চালনের ব্যঘাত থাকলে এই সমস্যা দেখা যায়, এখানে হাত, পা, মুখ এমন কি নিতম্বেও অনুভুতিহীন মনে হয়.
৩. খুবই ধীর গতিতে নখ বৃদ্ধি: দুর্বল রক্ত সঞ্চালনের সমস্যা থাকলে হাত এবং পায়ের নখ খুব ধীরে বৃদ্ধি পায়.
৪. চোখের নিচে Dark circle: এই কাল dark circle এর জন্যে কম ঘুম কে দায়ি করা হলেও, রক্ত চঞ্চালনে ব্যঘাত থাকলেও এমনটা  হয়.
৫. দুর্বল immune system: রক্ত চঞ্চালন দুর্বল হলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, তখন ঘন ঘন অসুখবিসুখ হয়.
৬. হাত পায়ের ক্ষত দেরীতে আরগ্য লাভ: আমরা আমাদের প্রতিদিনের কাজ হাত পায়ের সাহায্যে করি, যার কারনে ক্ষত হওয়া স্বাভাবিক, কিন্তু দুর্বল রক্ত সঞ্চালনের কারনে হাত পায়ের injuries সহজে সুস্থ হয় না, অনেকের ধারনা শুধু diabetes হলেই এমন হয়, আসলে এমন ধারনা ভূল.
৭. হাত পায়ের তাপমাত্রা বৃদ্ধি পাওয়া এবং জালাপোড়া অনুভুতি: দুরবল রক্ত সঞ্চালনের কারনে রক্তের Oxygen এর ঘটতি দেখা যায়, এবং রক্তে CO2 বেড়ে যায় এতে শরীরের pH balance এর ব্যঘাতের কারনে শরীরের তাপমাত্রা বৃদ্ধি পায় একে Acidosis বলে, এতে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে জ্বালা-পোড়ার অনুভুতি থথাকে.
৮. পায়ের লোম ঝোড়েপরা: দুর্বল রক্ত সঞ্চালনের কারনে পায়ের লোম কমে যায় অর্থাৎ, ঝোড়েযায়.
৯. Varicose vein: গাঢ় বেগুনি বা নীল রঙের শিরা,পাকানো এবং veins ধরনের ঝরঝরে, পায়ে খিটখিটে বা ভারী অনুভূতি, জ্বলন্ত, throbbing, পেশী cramping এবং নিম্ন পায়ে ফুসকুড়ি, একটি দীর্ঘ সময়ের জন্য বসা বা দাঁড়িয়ে পরে ব্যথা খারাপ, শিরা কাছাকাছি খিটখিটে, ত্বকের লাল শোষণ সঙ্গে শিরা মধ্যে বেদনাদায়ক কর্ড, শিরা শক্তকরণ, ত্বকের প্রদাহ, গোড়ালি কাছাকাছি ত্বক ulcers ইত্যাদি Varicose vain এর লক্ষন, রক্ত সঞ্চালনের ব্যঘাত হলেও এমনটা হয়.
১০. Cyanosis ( Central এবং Peripheral): নীল ভাব এবং দাগ Cyanosis এর প্রধান লক্ষন, Oxygen এর ঘাটতি থাকলে এমন হয়, আর এই Oxygen এর ঘাটতি হয় দূর্বল রক্ত সঞ্চালনের জন্যে.
১১. দূর্বল হজম শক্তি: হজম শক্তি রক্ত সঞ্চালনের সাথে জড়িত, দুর্বল রক্ত সঞ্চালন হজমে ব্যঘাত ঘটায়.
১২. অল্পতেই ক্লান্তিবোধ: দুর্বল রক্ত সঞ্চালন থাকলে অল্পতেই ক্লান্ত হয়ে যায়.
১৩. Sex এর প্রতি আগ্রহ কমে যাওয়া

Comments